founding_board

সমিতির পরিচিতিঃ
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সমবায়ের একটি নতুন যাত্রা যা গাজীপুর জেলার সমবায় অঙ্গনে একটি নতুন জাগরণের নাম। সমবায়ের মূলমন্ত্রে দীক্ষিত গাজীপুর জেলাধীন মঠবাড়ী ধর্মপল্লীর কয়েকজন সমমনা উদীয়মান ক্ষুদ্র ব্যবসায়ী নিজেদের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার স্বার্থে সীমিত আকারে কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সম্মিলিতভাবে একটি সমিতি প্রতিষ্ঠার চিন্তা করে। মাল্লা গ্রামের মিঃ ডেভিড রোজারিও এই সমিতি গঠনের মূল স্বপ্ন দ্রষ্টা। এই ব্যবসায়িক সমিতি গঠনের প্রাথমিক সকল আলাপ আলোচনা সম্পাদিত হয়। পরবর্তীতে এই চিস্তাকে বাস্তবায়নের উদ্দেশ্যে ২০১২ খ্রিস্টাব্দের ১২ মার্চ সমিতির যাত্রা শুরু হয় ত্রিশ জন সদস্য নিয়ে ছোট পরিসরে একটি ব্যবসায়িক সমিতির প্রাথমিক কার্যক্রম শুরু করা হয়। বার সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠন করা হয় যার সভাপতি হিসেবে মঠবাড়ী গ্রামের মিঃ রবার্ট পংকজ গমেজ এবং সাধারণ সম্পাদক হিসেবে তেঁতুইবাড়ী গ্রামের মিঃ সুরেন রিচার্ড গমেজ মনোনিত হন। সমিতির কার্যক্রম শুরুর পর এলাকার অনেকেই এই কার্যক্রমকে আরো ব্যাপক আকারে সর্বসাধারণের অংশগ্রহনে একটি সার্বজনীন সমিতি গঠনের মতামত প্রকাশ করেন। অনেকের এই ইচ্ছাকে বিশেষ গুরত্বের সাথে নিয়ে বিষয়টি নিয়ে আগ্রহীদের সাথে মত বিনিময়ের তাগিদ উদ্যোগতাগণ অনুভব করেন। তারই ধারাবাহিকতায় বিগত ২৯ মে, ২০১২ খ্রিস্টাব্দে মঠবাড়ী গ্রামের মিঃ লুইস ডি’ ক্রুশ এর বাড়িতে দিনব্যাপী এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং উপস্থিত সকলের মতামত এর ভিত্তিতে সমিতির কার্যক্রম বৃহৎ পরিসরে বিস্তৃত করার সিন্ধান্ত গ্রহণ করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সকলের অংশগ্রহণে সমিতির নতুন যাত্রা শুরু হয় জুন ০১, ২০১২ খ্রিস্টাব্দ। বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় সমিতির প্রতিষ্ঠাকাল ০১ জুন, ২০১২ খ্রিস্টাব্দ পালনের সিন্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী সমিতির নিবন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মনোনিত পরিষদ দ্রæততার সাথে এই সমিতি নিবন্ধনের আবেদন কনের এবং মাত্র বারো দিনের মধ্যে সমিতি গাজীপুর জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন প্রাপ্ত হয় যার নিবন্ধন নম্বর ২০৫১ তারিখ ১২ জুন ২০১২ খ্রিস্টাব্দ।

লক্ষ্য ও উদ্দশ্যেঃ
গতানুগতিক ধারার বাইরে গিয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয় মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। আর্থ সামাজিক উন্নয়নে নিজেদের অর্থ নিজেদের মধ্যে ব্যবহারের মাধ্যমে সোনালী সমৃদ্ধ ভবিষ্যত গড়ার অঙ্গীকারে মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ প্রতিজ্ঞাবদ্ধ। মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নি¤েœাক্ত লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে সমিতির সদস্যদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করছে। ১। মঠবাড়ী ধর্মপল্লীর সমবায়ীদের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্যোক্তা তৈরির মাধ্যমে নানামূখি ব্যবসা প্রতিষ্ঠা ও ব্যবসায়ী তৈরী করা। ২। সমিতির কর্ম এলাকার জনসাধারণের ভূমিরক্ষা ও আবাসন সমস্যা সমাধানে সার্বিক কার্যক্রম পরিচালনা করা। ৩। সদস্যদের শেয়ার, সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে সদস্যদের চাহিদা অনুযায়ী উৎপাদনশীল ও উন্নয়ন পরিকল্পনার বিপরীতে সহজশর্তে ঋণ প্রদান করা। ৪। নারী উদ্যোক্তা তৈরী ও তাদের উৎপাদিত পণ্যসমাগ্রী বিপণন ও বাজারজাত করণের ব্যবস্থা গ্রহণ করা। ৫। সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি; কর্মমূখী প্রশিক্ষণের মাধ্যমে নারী ও যুব উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। ৬। টেকসই অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সময়োপযোগী সকল অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা।

সমিতির শ্লোগানঃ
উদ্যোক্তাদের বিশ্বাস কারো করুণা বা দানের উপর নির্ভরশীলতা নয়, নিজস্ব অর্থ এবং নিজেদের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমেই একটি জনগোষ্ঠির প্রকৃত উন্নয়ন সম্ভব। এই আদর্শে বলিয়ান হয়ে সমিতির মূল শ্লোগান তৈরি করা হয় যা নি¤œরূপঃ
“আমাদের অর্থ আমরা করব ব্যবহার; হবে সোনালী সমৃদ্ধ ভবিষ্যতের হাতিয়ার।”

মনোগ্রাম পরচিতিঃLogo
যেকোন সংঘ সমিতি বা প্রতিষ্ঠানের মনোগ্রাম বা লগো ব্যবহারের তাৎপর্য রয়েছে। মনোগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য স্থান পায়। মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর মনোগ্রামটির মূল বিষয়বস্তুগুলোকে মোট ০৩ (তিন)টি ভাগে ভাগ করা হয়েছে।
১। বৃহত্তর বলয়।
২। ক্ষুদ্রতর বলয়।
৩। মূলস্তম্ভ বা নীচের অংশ।

১।বৃহত্তর বলয়
এই বলয়ের মধ্যে রয়েছে সমিতির নাম যা পুরো মনোগ্রামের বহিরাংশ জুড়ে রয়েছে। এর অর্থ সমিতির সামগ্রিক কার্যক্রম ও বিষয়গুলো একই বৃত্তে আবর্তিত।

২।ক্ষুদ্রতর বলয়
এই বলয়ের মধ্যে রয়েছে সবার উপরে ক্রুশ, নীচে রয়েছে দুটি হাত। একটি নারী ও একটি পুরুষের হাত। হাতের উপরে রয়েছে একটি মুক্ত বিহঙ্গ বা পাখি।
--ক্রুশ
খ্রিস্টিয় আদর্শে বলিয়ান সমিতির মূল্যবোধ খ্রিস্টিয় আদর্শের উপর প্রতিষ্ঠিত। ক্রুশের ছায়াতলে আমরা সকলে ঐক্যবদ্ধ।
--দুটি হাত
সমাজে নারী পুরুষের সমঅধিকারসহ সম্মিলিত কার্যক্রম একটি শক্তিশালী অর্থনৈতিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার চিহ্নস্বরূপ। পূরুষ ও মহিলার সম্মিলিত চেষ্টাই সফলতার মূল চাবিকাঠি।
--মুক্ত বিহঙ্গ
এটি সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে মুক্ত অর্থনীতির প্রতীক, পাশাপাশি সমাজ বিবর্তনে মুক্ত ও স্বাধীন চিন্তার প্রতীক হিসাবে রয়েছে।

৩।মূল স্তম্ভ
এখানে বৃত্তের নীচে একটি মজবুত স্তম্ভ রয়েছে। যেখানে সমিতির প্রতিষ্ঠাকাল রয়েছে। একই সাথে বৃত্তটি এই মজবুত স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ সমিতির ভিত্তি হিসাবে এই স্তম্ভটি স্থাপন করা হয়েছে।